নবীনগরে ঝড়ে অর্ধশত ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কালিপুর গ্রামে গতকাল শনিবার কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে প্রশাসন সূত্র জানায়।ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান চৌধুরী জানান, গতকাল সন্ধ্যায় কালিপুর গ্রামের ওপর দিয়ে কয়েক মিনিট স্থায়ী এক আকস্মিক কালবৈশাখী বয়ে যায়। এতে প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর মধ্যে প্রায় ২০টি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। ওই ঝড়ে গ্রামের অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়ে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনিরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ওই ঝড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে ত্রাণ সাহায্য পাওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আজই (রোববার) লিখিতভাবে জানিয়েছি।