নবীনগরে ট্রাকের চাপায় পুলিশ কনস্টেবল নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়া থানার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাকের চাপায় শাহ আলম (৪০) নামে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। শাহ আলমের বাড়ি টাঙ্গাইলে। তিনি নবীনগর এলাকায় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। আজ শনিবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে শাহ আলম নবীনগর সড়কে তাঁর পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় পণ্যবাহী একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে ধামরাই থেকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।