নবীনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ঞনগর গ্রামে আজ সোমবার সকালে বিবদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। জাহাঙ্গীর জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের স্থানীয় ইউনিয়ন সভাপতি ছিলেন বলে উপজেলা জাসদের সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামে শাফিলাল মিয়া ও কাজল মিয়ার মধ্যে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। এরই জের ধরে আজ সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসসে্ত্র সজ্জিত হয়ে গ্রামের কান্দাপাড়ায় সংঘর্ষে লপ্তি হয়। একপর্যায়ে শাফিলালের পক্ষের লোকজন প্রতিপক্ষের সদস্য নুরু সর্দারের বাড়িতে হামলা চালায়। হামলায় নুরু সর্দার (৬৫) ও তঁার ছেলে জাহাঙ্গীর আলমসহ (৩০) কমপক্ষে ১০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তঁাদের নবীনগর স্বাস্থ্য কমপে্লক্সে নেওয়ার পথে জাহাঙ্গীর আলম মারা যান।কৃষ্ঞনগর ইউপির চেয়ারম্যান মো. মাশুকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্ব বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে।নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক প্রথম আলোকে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।