নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আওয়ামী লীগের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মাওলা ওরফে টিপু (৪২) গত ২৮ মার্চ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁর এলাকার কবরস্থানের কাছে সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি ওই ইউনিয়নের রুদ্রাক্ষর গ্রামের অধিবাসী। বর্তমানে তিনি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।পুলিশ জানায়, এই হামলার জের ধরে গোলাম মাওলার সমর্থকেরা আজ বেলা আড়াইটার দিকে একত্র হয়ে তাঁর প্রতিপক্ষ গ্রামের দুলাল মিয়ার লোকজনের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত।