নবীনগরে নৌকা ডুবে দুজনের মৃত্যু, নিখোঁজ ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে আজ সোমবার দুপুরে যাত্রীবাহী নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে পাঁচজন।নিহত দুজন হলো আকবপুর গ্রামের তাহমিনা (২০) ও ওয়ারুক গ্রামের সজীব (০৬)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে নবীনগর থেকে শিবপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে কনিকাবাড়ী গ্রামের পাশে কুড়েরপাড় এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় নৌকাটি উদ্ধার করে। পরে নৌকা থেকে ওই দুজনের লাশ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও পাঁচজন এখনো নিখোঁজ।শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।