নবীনগরে সংখ্যালঘু গৃহবধূ নির্যাতন: চুরি হওয়া মালামাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একজন সংখ্যালঘু গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার শফিক মিয়ার (৩২) স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে শফিককে সঙ্গে নিয়ে উপজেলার শ্যামগ্রামে গিয়ে একটি বাড়ির পেছনে মাটির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই গৃহবধূর কানের দুল ও একটি হাতঘড়ি উদ্ধার করে পুলিশ।ওই সংখ্যালঘু গৃহবধূকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শফিক মিয়াকে গত সোমবার রিমান্ডে নেওয়া হয়। পুলিশ গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জানান, রিমান্ডে আনা আসামি শফিকের স্বীকারোক্তি অনুযায়ী আরেক আসামি রিপন মিয়ার বাড়ির পেছনে পুঁতে রাখা অবস্থায় ঘটনার রাতে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত ২৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার শ্যামগ্রামে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ওই ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা গৃহবধূর গোপনাঙ্গে ছোরা দিয়ে উপর্যুপরি আঘাত করে। গৃহবধূ এখন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।এ ব্যাপারে গৃহবধূর স্বামী গত ২ সেপ্টেম্বর নবীনগর থানায় মামলা করেন। পুলিশ ৮ সেপ্টেম্বর এলাকার জাহের মিয়া (৩০) ও ২৭ সেপ্টেম্বর রতন উদাসী (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে। গত শনিবার শফিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।