নবীনগরে সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পদ্মনগর গ্রামে আজ শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ সময় পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।হাসপাতালে চিকিত্সাধীন আহত ব্যক্তিরা জানায়, পদ্মনগর গ্রামের জসিম উদ্দিন আহমেদ ও শিশু মিয়ার মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিরোধপূর্ণ ওই জায়গায় নির্মিত একটি দেয়াল ভাঙার ঘটনার জের ধরে শিশু মিয়ার লোকজন আজ সকালে প্রতিপক্ষের ঘরবাড়িতে সশস্ত্র হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর অবস্থায় হান্নান মিয়া (৬০) ও মাসুম মিয়াকে (৩২) কুমিল্লায় পাঠানো হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘সম্পত্তির বিরোধ নিয়ে এ সংঘর্ষ ঘটেছে। উভয় পক্ষই থানায় মামলা দিয়েছে। পুলিশ এ ঘটনায় শাহাবুদ্দিন ও ইব্রাহিম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।’