নবীনগরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ভোলাচং এলাকার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলের ধাক্কায় কৃষ্ণপদ পাল (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ভোলাচং এলাকার পালপাড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কৃষ্ণপদ ভোলাচং বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার প্রথম আলো ডটকমকে বলেন, মোটরসাইকেলটি আটক করা হয়েছে। চালক পলাতক।