নবীনগরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠ এবং এর আশপাশের এলাকায় আজ মঙ্গলবার সকাল থেকে জারি করা ১৪৪ ধারা অব্যাহত রয়েছে। চলবে মধ্যরাত পর্যন্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে এ খবর জানিয়েছে।সূত্র জানায়, শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে আজ সন্ধ্যায় একই সময়ে ওহাবি ও সুন্নি মতাদর্শের দুটি ইসলামি সংগঠন মাহফিল আহ্বান করে। এ মাহফিলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সম্ভাব্য সহিংসতা এড়াতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে।এদিকে পরিস্থিতি মোকাবেলায় সকাল থেকে এলাকায় ১৪৪ ধারা জারি থাকলেও উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল আহমেদ প্রথম আলো অনলাইনকে এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ওই মাঠের আশপাশে কাউকে পুলিশ জড়ো হতে দিচ্ছে না। পরিস্থিতি এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা রয়েছে। কেউ আইন ভঙ্গের চেষ্টা করলে পুলিশকে তা কঠোরভাবে মোকাবিলা করার নির্দেশ দেওয়া হয়েছে।