নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা উচ্চবিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী, বিশেষ অতিথি ছিলেন মো. গোলাম রব্বানী সরকার, আহম্মদ আলী পোদ্দার, মো. হামিদুল হক খন্দকার। এ ছাড়া উপস্থিত ছিলেন আ. আজিজ, নেছার আলী, জাহেদুল হক প্রমুখ।