নভেম্বরে পুনরায় চালু হচ্ছে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় পাঁচ বছর পর আগামী নভেম্বর মাসে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট সার্ভিস আবার চালু হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দুই বছর ধরে এ রুট চালুর চেষ্টা শুরু করে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়।আজ রোববার বিমান বাংলাদেশ এয়ার লাইনস লিমিটেডের পক্ষ থেকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে এ তথ্য জানানো হয়। সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সভায় বিমানমন্ত্রী জি এম কাদের, হুইপ মুজিবুল হক, মইন উদ্দীন খান বাদল, ফরিদুল হক খান, শফিকুর রহমান চৌধুরী, মেজবাউদ্দীন ফরহাদ ও শেফালী মমতাজ সভায় যোগ দেন। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট সার্ভিসের জন্য লিজ নেওয়া দুটি বোয়িংয়ের একটি অক্টোবরে এবং অন্যটি নভেম্বরে বিমানবহরে যুক্ত হচ্ছে। তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুতগতিতে ক্যাটাগরি ওয়ানে উন্নীত করার ব্যাপারেও কমিটি আশাবাদী।উল্লেখ্য, ক্রমাগত লোকসান ও উড়োজাহাজ-সংকটের কারণে ২০০৬ সালের জুলাই মাসে ঢাকা-নিউইয়র্ক রুট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ।