নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি নিম্নচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে শীত পড়বে। এ সময় রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে রাতের তাপমাত্রা হ্রাস পেয়ে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এ ছাড়া নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে এবং একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আজ মঙ্গলবার এ কথা বলা হয়।পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ ও দিনসংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের নিমিত্তে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।নভেম্বর মাসে দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।—বাসস