নভেম্বরে মূল্যস্ফীতি ১১ দশমিক ৫৮ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত নভেম্বর মাসে মাসওয়ারি মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ১১ দশমিক ৫৮ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে অক্টোবর মাসে এই হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মূল্যস্ফীতির এই হার প্রকাশ করেছে। বিবিএস সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিবিএস জানিয়েছে, গত ১১ নভেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব খাদ্য বহির্ভূত উপখাতগুলোতে পড়েছে, ফলে খাদ্য সামগ্রীর দাম কিছুটা কমার প্রবণতা থাকলেও মূল্যস্ফীতি বৃদ্ধি পাচ্ছে। সংবাদ সম্মেলনে বিবিএস মহাপরিচালক শাহজাহান আলী মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।