নভেম্বরে ২০১০ সালের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ২০১০ সালের অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা একীভূত করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার আদলে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত হয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভায় সভাপতিত্ব করেন।সভায় আরও জানানো হয়, এসব পরীক্ষায় এবার প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশ নেবে। ডিসেম্বরের মধ্যে গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে এবং এ ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে।