নভেম্বরেই মাঠে ফেরার প্রত্যাশা বেকহামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঘাতের কারণে জুনের বিশ্বকাপের স্বপ্ন ধুলোয় মিশে গেছে তাঁর অনেক আগেই। মিস করতে পারেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের মৌসুমের পুরোটা। তবে ইনজুরির দুঃস্বপ্ন কাটিয়ে আগামী নভেম্বরেই মাঠে ফেরার প্রত্যাশা করছেন ইংলিশ তারকা ডেভিড বেকহাম।মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ডেভিড বেকহামকে কিছুদিন আগে ধারে ‘সিরি আ’র দল এসি মিলানের কাছে পাঠিয়েছিল। গত মার্চ মাসে এসি মিলানের হয়ে খেলার সময় তিনি গোঁড়ালিতে আঘাত পান। যুক্তরাষ্ট্রের বার্ত সংস্থা এবিসি নিউজকে তিনি বলেছেন,‘আমি আগামী তিনমাস দৌড়াতে পারবো না। তবে নভেম্বরে হয়তো মাঠে ফিরতে পারবো।’ আঘাতের কারণে অনেকটা হতাশ ৩৪ বছর বয়সী এই ফুটবলার। বলছেন, ‘এটা এমন একটা আঘাত যা আমার মুল্যবান সময় তিলে তিলে শেষ করে দিচ্ছে। ছয় সপ্তাহ হলো অস্ত্রোপচার হয়েছে। ১০ দিন ধরে নিয়মিত থেরাপি নিচ্ছি। আমি খুব দ্রুত মাঠে ফিরতে চাই। কিন্তু আঘাতের কারণে পারছি না।’