বদলে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের সময়সূচি। তবে প্রদর্শনীর টিকিটের মূল্য আগের মতোই ৫০ টাকা। গ্রীষ্মকালে (মার্চ থেকে অক্টোবর) প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, একটা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)। শুক্রবারে প্রদর্শনী শুরু হয় সকাল ১০টা, বেলা সাড়ে ১১টা, তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।শীতকালে (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, একটা, তিনটা ও বিকেল পাঁচটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)। শুক্রবারে প্রদর্শনী শুরু হয় সকাল ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।প্রথম প্রদর্শনীর এক ঘণ্টা আগে টিকিট বিক্রি শুরু হয়। অন্যান্য প্রদর্শনীর দুই ঘণ্টা আগে টিকিট কেনা যায়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ক্যাপসুল রাইড সিমুলেটরে চড়া যায়। সেখানে পাঁচ মিনিটের একটি শোর জন্য টিকিটের দাম ২০ টাকা।এ ছাড়া বিজ্ঞানবিষয়ক সভা, সেমিনার, ওয়ার্কশপ, মেলা প্রভৃতির জন্য নভোথিয়েটারের কনফারেন্স রুম (৫০ আসন), মিলনায়তন (১৫০ আসন) ও ওপেন স্পেস (২৫ হাজার ৫০০ বর্গফুট ও ১৪ হাজার ৫০০ বর্গফুট) ভাড়া দেওয়া হয়।নভোথিয়েটার বুধবার বন্ধ থাকে। এ ছাড়া অন্যান্য সরকারি ছুটির দিনেও বন্ধ থাকে। ফোন: ৯১৩৮৮৭৮, ৯১৩৯৫৭৭, ৯১৩০০০৬, ০১৫৫২৩৬১৬৭১।