নম্রতা শেখাতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়িচালকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে নেপালের ট্রাফিক পুলিশকে নম্রতা শেখানোর অভিনব পন্থা বেছে নেওয়া হয়েছে। মদনকৃষ্ণ শ্রেষ্ঠ, হরিবানশাহ আচার্য ও অরুনিমা লামসালের মতো চলচ্চিত্রের নামীদামি তারকারা ট্রাফিক পুলিশকে বিনয়ী আচরণসংক্রান্ত প্রশিক্ষণ দেবেন। কাঠমান্ডুর ট্রাফিক পুলিশপ্রধান বিজ্ঞান রাজ শর্মা বলেছেন, চালকদের সঙ্গে কীভাবে ভদ্র আচরণ করতে হয়, চলচ্চিত্র তারকারা তা ট্রাফিক পুলিশকে শেখাবেন। এএফপি