নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে আগামীকাল সোমবার থেকে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। চলবে ২৩ মার্চ পর্যন্ত।বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার জানানো হয়, এ সম্মেলনে বিএসএফের সঙ্গে আলোচনার সময় বিজিবির পক্ষ থেকে যে বিষয়গুলো প্রাধান্য দেওয়া হবে সেগুলো হচ্ছে—বিএসএফের দ্বারা নিরস্ত্র বাংলাদেশিদের ওপর নির্বিচারে গুলি চালানো, বিএসএফ ও ভারতীয় নাগরিকদের দ্বারা বাংলাদেশি নাগরিকদের আহত ও মারধর করা, ভারত থেকে হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকদ্রব্য চোরাচালান এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়।