নয়াপল্টন থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনের বায়তুস সালাহ মসজিদসংলগ্ন একটি বাড়ি থেকে আলমগীর (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল শনিবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।নিহত আলমগীর ডিবি পুলিশের সোর্স ছিলেন বলে এলাকাবাসী জানায়। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পল্টন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এলাকাবাসী জানায়, বাড়িটি ওই এলাকায় ‘চৌধুরী মেস’ নামে পরিচিত। আশপাশের এলাকার প্রেস ও কারখানার লোকজন ওই বাড়িতে থাকতেন। তবে সকালে পুলিশ এসে বাড়ির প্রধান ফটক ও সবগুলো ঘর তালাবদ্ধ পায়। বাড়ির ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ।এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আলমগীর ভূঁইয়া প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাতে কোনো এক সময় আলমগীরকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তাঁকে গলা কেটে ও বাম হাতের রগ কেটে হত্যা করা হয়েছে। হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি।