নয়াপল্টনে ছাত্রদলের মিছিল, গাড়ি ভাঙচুর (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দলের ডাকা টানা ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকে জোনাকি সিনেমা হলের পাশের একটি গলি থেকে হরতালের সমর্থনে মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি মূল সড়কে পৌঁছালে পুলিশ তাঁদের ধাওয়া দেয় এবং ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশের ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া তাঁদের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, হরতালের সমর্থনে তাঁদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে, গুলি করেছে। কিন্তু গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।