নর-হত্যা-মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মোসলেম উদ্দিন খান; শরফুদ্দিন ল বুক, প্রকাশ: জুন ২০১০, মূল্য ৫০০ টাকানরহত্যা ও খুনের অপরাধসংক্রান্ত আইনকানুন এবং মামলার নজির নিয়ে বইটি করা হয়েছে। বইটিতে মোট ২৫টি পরিচ্ছেদ রয়েছে। এর মধ্যে রয়েছে খালাসপ্রাপ্ত সহযোগী আসামি, সাজাপ্রাপ্ত স্ত্রী হত্যা মামলা, নরহত্যা মামলা, যৌথ দায়িত্ব, একই উদ্দেশ্যে প্রণোদিত হত্যা মামলা, ডাকাতির সঙ্গে খুন, এজাহার, হত্যা মামলার ১৬১ ধারার বিবৃতি রেকর্ড করা, চার্জ গঠন, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, মৃত্যুকালীন জবানবন্দি, ময়নাতদন্ত প্রতিবেদন, আসামির দোষ স্বীকার, হত্যা মামলায় তদন্তকারী অফিসার পরীক্ষা না করা, একমাত্র দেখা সাক্ষী, হত্যা মামলার আলামত, প্রয়োজনীয় প্রাসঙ্গিক বিষয় ও আইনগত অসারতা। প্রতিটি বিষয়ে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের উচ্চ আদালতের মামলার সাম্প্রতিককালের নজির উপস্থাপনা করা হয়েছে। প্রতিটি পরিচ্ছেদে সংশ্লিষ্ট ধারাসহ ব্যাখ্যা করা হয়েছে। ইংরেজির পাশাপাশি বাংলা অনুবাদ করে দেওয়া হয়েছে। বইটি আইন শিক্ষার্থী, আইনজীবী, বিচারকসহ সাধারণ পাঠকের বেশ কাজে আসবে।