নরওয়ে ও বাংলাদেশের লোকসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ে ও বাংলাদেশের সুরে গতকাল মঙ্গলবার মুগ্ধ হলেন শ্রোতারা। ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান।অনুষ্ঠান শুরু হয়েছিল ছায়ানটের শিল্পীদের সম্মেলক পরিবেশনা লালনের গান ‘এলাহি আলামিন গো’ এবং রমেশ শীলের গান ‘মাঝি ত্রিবেণীর ঘাটে’ দিয়ে। এরপর ছিল একক গানের পরিবেশনা। তপন মজুমদার গেয়ে শোনান মনমহোন দত্তের গান ‘কে যেন আমারে’। সরদার মো. রহমাতুল্লা পরিবেশন করেন কবি জসীমউদ্দীনের গান ‘যারে ছেড়ে এলাম’। রাধারমণের গান ‘বিনোদিনী গো’ পরিবেশন করেন আবুল কালাম আজাদ। বিজয় সরকারের গান ‘আমি যারে বাসি ভাল’ পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস। নাদিরা বেগম পরিবেশন করেন (ভাওয়াইয়া), ‘আগুন লাগাইয়া দিল কোনে’। দ্বিতীয় পর্বে ছিল নরওয়ের ফিড্ল্ ও নৃত্য। শিল্পী আনড্রিয়াস স্কি জোনস ও উল্ফ্-আরনে জোহানসেনের সঙ্গে নৃত্যনন্দন আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এতে অংশ নেন।