নরওয়ের রাজধানীতে বিস্ফোরণ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের রাজধানী অসলোর কেন্দ্রস্থলে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি ভবন এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় দুজন নিহত ও ১৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে প্রধানমন্ত্রী জেন স্টোলটেনবার্গ অক্ষত আছেন বলে জানা গেছে। এ ঘটনার দায় দায়িত্ব কেউ এখনো স্বীকার করেননি।বিস্ফোরণে প্রধানমন্ত্রী কার্যালয়সহ আশপাশের বিভিন্ন ভবনের আশেপাশে (বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যালয়) বেশির ভাগ জানালা উড়ে যায়। ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। প্রধানমন্ত্রী জেন স্টোলটেনবার্গ গণমাধ্যমকে বলেছেন, ‘অবস্থা গুরুতর। আমার কার্যালয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।’জেন স্টোলটেনবার্গ টেলিফোনে নরওয়ের একটি টেলিভিশনে চ্যানেলকে বলেন, সরকারের মন্ত্রীরা সবাই সুস্থ আছেন। পুলিশের এক কর্মকর্তা এজিল ভেরেক্কো বিবিসিকে জানান, উদ্ধার কাজ চলছে। শহরের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।নরওয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান অ্যামুন্ডসেন বিবিসিকে জানান, ‘শুক্রবার ছুটির দিন হওয়ায় অফিসগুলো ব্যস্ত ছিল না। তবে ওই ভবনে প্রায় ১০০ জনের মত লোক থাকতে পারে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ‘এখন আমরা উদ্ধার কাজের ওপর জোর দিচ্ছি।’টেলিভিশন প্রাপ্ত ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পরে রাস্তায় কাচের টুকরা ও অন্যান্য ধ্বংসাবশেষ পড়ে ছিল। একটি ভবনের বাইরে একটি গাড়ির ধ্বংসাবশেষ দেখা যায়। ওই গাড়িতে বোমা আনা হতে পারে বলে নরওয়ে পুলিশ ধারণা করছে। তবে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। রয়টার্স ও বিবিসি ।