প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি সন্ত্রাসীদের গুলিতে নিহত নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ আদেশ জারি হয়। তাঁকে নরসিংদী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।নরসিংদী থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি হলেন আসাদুজ্জামান। তিনি ঢাকার সবুজবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।নরসিংদী পুলিশ সুপার খন্দকার মহিদউদ্দিন বলেছেন, ঢাকায় পুলিশের হেডকোয়ার্টার্স থেকে এই আদেশ জারি করা হয়েছে।