নরসিংদী পৌর উপনির্বাচন বর্জন করেছে বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী পৌর উপনির্বাচন বর্জন করেছে বিএনপি। আজ দুপুর পৌনে দুইটায় শহরের চিনিশপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। এ সময় দলীয় প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপুসহ জেলা ও শহর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল রাতে আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান কামরুল ও বিদ্রোহী প্রার্থী মমতাজ উদ্দিন ভূঁইয়াকে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা আবদুল ওয়াদুদ এ কথা জানিয়েছেন।