নরসিংদীতে ছিনতাইকালে জনতার হাতে আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে ছিনতাইকালে জনতা তিন ছিনতাইকারীকে আটক করে পিটুনি দিয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামের সাখাওয়াত (২০), নরসিংদী পৌর এলাকার তরোয়া মহল্লার ইব্রাহীম মিয়া (২৫) ও পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গহেষপুর গ্রামের নাঈম মিয়া (১৮)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহিবাগ গ্রামের ফিরোজ মিয়া ব্যবসায়িক প্রয়োজনে আজ সকালে নরসিংদীতে আসেন। বেলা সোয়া একটার দিকে মৌলভীবাজারের উদ্দেশ্যে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে উঠার সময় চার-পাঁচজনের একদল সশস্ত্র যুবক তাঁকে জোর করে সিএনজিতে তোলে। শিবপুরের দিকে যাত্রা শুরু করলে তিনি চিত্কার শুরু করেন। এ সময় ছিনতাইকারীরা কাপড় দিয়ে তাঁর মুখ বেঁধে ফেলে। পরে শিবপুরের পুটিয়া ইউনিয়নের কারারচর খাসমহলের ঈদগাহ মাঠে গিয়ে তাঁর সঙ্গে থাকা এক লাখ ৩৮ হাজার টাকা এবং একটি মোবাইল সেট কেড়ে নেয় তারা।ব্যবসায়ী ফিরোজ মিয়া আবার চিত্কার শুরু করলে চারদিক থেকে লোকজন এসে তিন ছিনতাইকারীকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। গুরুতর আহত তিনজনকে পুলিশ উদ্ধার করে শিবপুর মডেল থানায় নিয়ে যায়।ফিরোজ মিয়া বলেন, ‘আমি আমার মামা অহিদ মিয়ার আনারসের ব্যবসায়িক চালানের টাকা উঠানোর জন্য আজ সকালে নরসিংদী আসি। জিনারদী এলাকার ব্যবসায়ী ফারুক, রাশেদুল, খোকন ও বিপ্লবের কাছ থেকে টাকা উঠিয়ে বাসে উঠার সময় কয়েকজন আমাকে জোর করে সিএনজিতে তুলে এক লাখ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।’শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিরোজ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।