নরসিংদীতে জবাই করে কলেজছাত্র হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদরের উত্তর শিলমান্দি গ্রামে সুজন মিয়া (২০) নামে এক কলেজছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ আজ রোববার ভোরে তাঁর লাশ উদ্ধার করেছে। সুজন নরসিংদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি উপজেলার উত্তর শিলমান্দি গ্রামের রওশন আলীর ছেলে।পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ইউএনবি জানিয়েছে, গতকাল রাত ১০টার দিকে সুজনের এক বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ ভোরে বাড়ির পাশের কলাবাগানে স্থানীয় লোকজন তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে পুলিশ এখনো ঘটনার কারণ জানাতে পারেনি।