নরসিংদীতে জামায়াতের হরতাল প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে জেলা জামায়াতে ইসলামীর ডাকা আজ সোমবারের আধাবেলার হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা জামায়াতে ইসলামীর আমির আ ফ ম আবদুস সাত্তারকে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা আজকের আধাবেলা হরতাল প্রত্যাহার করা হয়েছে। আজ এইচএসসি পরীক্ষা ও ব্যবসায়ীদের হালখাতা অনুষ্ঠানের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামী মঙ্গলবারের মধ্যে তাঁকে মুক্তি না দিলে বুধবার জেলায় আধাবেলা হরতাল পালন করা হবে।গত শুক্রবার বিকেলে শহরের আরশীনগর রেলক্রসিং এলাকা থেকে জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুস সাত্তারকে গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ। গত ১ মার্চ সদর উপজেলার ঘোড়াদিয়া শাকুরঘাট এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে পরিদর্শক আজিজুর রহমান মিয়াসহ ১০ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।