নরসিংদীতে ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা সিএনজিচালিত ও ব্যাটারিচালিত কয়েকটি অটোরিকশা ও একটি দোকান ভাঙচুর করেছেন। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে শহরের আদালতপাড়া ও কলেজ সড়কে এসব ঘটনা ঘটে। এ সময় শিবির সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।এ ব্যাপারে নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, হঠাত্ করেই ১৫-১৬ জন শিবিরকর্মী আদালতপাড়ায় হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করেন। এতে পুলিশ বাধা দিলে তাঁরা দৌড়ে উপজেলা মোড় এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও ব্যাটারিচালিত পাঁচটি অটোরিকশা এবং ওষুধের একটি দোকান ভাঙচুর করেন। এসব ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।