নরসিংদীতে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের কাছে নরসিংদী সদর উপজেলার দহুরিয়া এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা চলনবিল পরিবহনের ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ছাড়া সংঘর্ষে ২০ থেকে ২৫ জন যাত্রী আহত হয়। তাদেরকে নরসিংদী জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।