নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে জেলার পুবাইল বাজার গেট এলাকায় এবং বিকেলে নরসিংদী রেলস্টেশনের কাছে পৃথক এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে নরসিংদী রেলস্টেশনে সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়েন এক ব্যক্তি। পুবাইল বাজার গেট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান আরেক ব্যক্তি।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর বলেন, ট্রেনে কাটা পড়া দুজনের কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।