নরসিংদীতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছে।আজ রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে অন্তত ২৫ জন। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল পৌনে তিনটার দিকে ওই এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ঈশা খাঁ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ভৈরবগামী চলনবিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে এই হতাহতের ঘটনা ঘটে। ঈশা খাঁ পরিবহনের বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে বেশির ভাগ যাত্রী বাসের ভেতর আটকা পড়ে।খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালান। এই সময় তাঁরা চার যাত্রীর লাশ এবং আহত অবস্থায় ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও দুই যাত্রী। এদিকে চলনবিল পরিবহনের বাসটি রাস্তায় আটকে মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।নরসিংদী দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শহীদুর রহমান জানান, মৃতসংখ্যা বাড়তে পারে।