নরসিংদীতে দুর্ঘটনায় মা ও শিশুসন্তান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ বুধবার বিকেলে এক সড়ক দুর্ঘটনায় মা ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। আহত হয়েছেন এক ব্যক্তি। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার বাগহাটা নামক স্থানে যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন শিবপুর উপজেলার সৈয়দ নগর এলাকার সীমা আক্তার (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে শরীফ মিয়া।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সীমা তাঁর সন্তানকে নিয়ে সৈয়দ নগর থেকে অটোরিকশা নিয়ে টঙ্গী যাচ্ছিলেন। অটোরিকশাটি ওই এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভৈরবগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।আশপাশের লোকজন দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে তিনজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক এদের মধ্যে সীমা ও তাঁর শিশু ছেলে শরীফকে মৃত ঘোষণা করে। আর আহত অটোরিকশার চালককে গুরু আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।