নরসিংদীতে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুটি পৃথক জায়গায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলো নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ইয়াসিন (৮), মুন্নী (১০), রাবেয়া (৮) এবং সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আবদুল্লাহ (৩)। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মুন্নী, ইয়াসিন, রাবেয়া বেলা দেড়টার দিকে কাউকে কিছু না বলে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মুন্নী পঞ্চম শ্রেণীর এবং ইয়াসিন ও রাবেয়া স্থানীয় দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের ডোবায় পড়ে গিয়ে মারা যায় আবদুল্লাহ। নিহতের পরিবারের সদস্যরা জানায়, আবদুল্লাহকে ঘরে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।