নরসিংদীতে পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে আজ রোববার সকাল ১০টার দিকে হরতালকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে শহরের বাজির মোড় এলাকা থেকে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ খায়রুল কবির খোকনের নেতৃত্বে হরতালের পক্ষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর যাওয়ার পরই পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করলে পুলিশ ও পিকেটারদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে খায়রুল কবির খোকনসহ ১০ জন আহত হন