নরসিংদীতে পুলিশ প্রত্যাহার নিয়ে জয়নুল আবদিনের প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় জেলার তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। লোকমান হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার বিএনপির নেতা খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে আজ শনিবার জাতীয়তাবাদী মহিলা দল মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচিতে জয়নুল আবদিন এ প্রশ্ন তোলেন।জয়নুল আবদিন বলেন, প্রত্যাহার করা তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা লোকমান হত্যাকাণ্ড ও পরবর্তী ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী। তাঁদের প্রত্যাহার কীসের আলামত? তিনি অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে বলেই খায়রুল কবির খোকনের জামিন হয়নি।