নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও সাতজন যাত্রী। আজ শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়ায় এবং বিকেলে রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লা রামচন্দ্রপুরের প্রেমানন্দ সাহা (৪০), ঢাকার নূর মোহাম্মদ (৫০) এবং তাঁর স্ত্রী স্ত্রী সীমা বেগম (৪০)।প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে নরসিংদী সিঅ্যান্ডবি রোড থেকে ব্যক্তিগত গাড়িতে করে প্রেমানন্দ সাহা রায়পুরায় তাঁর এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা চলনবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রেমানন্দ সাহার মৃত্যু হয় এবং তাঁর গাড়ির চালক ও অফিসের পিয়ন আহত হন।বেলা তিনটার দিকে রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকায় ঈসা খাঁ পরিবহনের একটি বাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নূর মোহাম্মদ ও তাঁর স্ত্রী সীমা মারা যান। এ দুর্ঘটনায় আহত হয় আরও পাঁচ যাত্রী। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নরসিংদীর বেলাব থানার পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে।