নরসিংদীতে প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসাইল এলাকায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাউদ্দিন ওরফে সলুর স্ত্রী কোহিনুর বেগম (৩৫), কোহিনুরের মা (৫০), গৃহকর্মী সিজালা বেগম (২৩), অপর গৃহকর্মী ইয়াছমিন বেগম (২৫) ও প্রাইভেটকারের চালক জাহিদুল ইসলাম (২৭)। কোহিনুরের মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতেরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন। তাঁদের সবার বাড়ি হবিগঞ্জে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও ঢাকা থেকে নরসিংদীর মনোহরদীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কোহিনুর, সিজালা, ইয়াছমিন ও জাহিদুল ইসলাম নিহত হন। নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসার পর কোহিনুরের মা মারা যান। গুরুতর আহত সালাহউদ্দিন ওরফে সলু ও তাঁর পাঁচ মাসের শিশুসন্তান সাফুয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।