নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: শামীম আহম্মেদ (১৮), রাজিব মিয়া (১৭) ও সামসুল হক (৪০)। শামীম নরসিংদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। রাজিব ও শামসুলের পরিচয় পাওয়া জায়নি। আহত হয়েছেন ১০ জন। তাঁদের নরসিংদী ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল এক ঘণ্টা বন্ধ থাকে। নরসিংদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।