নরসিংদীতে ভাঙচুর, বিক্ষোভ মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে হরতালের সমর্থনে গতকাল সোমবার রাতে ও আজ মঙ্গলবার ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে হরতালের সমর্থকেরা। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে ও ১০টায় শহরের জেলখানা মোড়ে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবিরের নেতৃত্বে পৃথক দুটি বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে শান্তিপূর্ণ কর্মসূচির আশ্বাসে আপত্তি করেননি তাঁরা।বেলা ১১টার দিকে শহরের পুরানপাড়া এলাকায় একটি প্রাইভেট কার ও সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাঙচুর করেছে হরতালের সমর্থকেরা। এর আগে গতকাল রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে একটি ট্রাকে আগুন দেয় বিক্ষোভকারীরা।