নরসিংদীতে রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজ মঙ্গলবার সকালে শহরের চিনিশপুর এলাকায় রেললাইনে আগুন ও ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন হরতালের সমর্থকেরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে শহরের চিনিশপুর এলাকায় রেললাইনে আগুন দেন হরতালের সমর্থকেরা। পুলিশ সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে।তবে এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে নিশ্চিত করেছেন নরসিংদী রেলস্টেশনের মাস্টার নুরুল ইসলাম।ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর জেলখানা মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, জেলখানা মোড়ে আচমকা দুটি পটকা ফোটানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কাউকে আটকও করা যায়নি।