নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা- নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর গ্রামের আহম্মদ মিয়ার ছেলে তৈয়ব মিয়া (৩৫) এবং একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে শাহ আলম (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তৈয়ব মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসেছিলেন শাহ আলম। তাঁরা ব্যবসায়িক কাজ শেষে নরসিংদী থেকে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি নারায়ণপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা টমটম গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তৈয়বের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।