নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। আজ বুধবার ভোররাতের দিকে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে আল আমিন (২৩) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর বাড়ি ফরিদপুর। অন্যদের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে মাধবদী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে জানান, আজ ভোররাত সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী নিউ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। তাঁরা বাস না ট্রাকের যাত্রী—এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।এসআই আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বাসের সঙ্গে সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এটি উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য এসব লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।