নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, আহত ৪০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর বেলাব উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বারৈচা বাসস্ট্যান্ডের কাছে আজ বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে নরসিংদী সদর হাসপাতালে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জেবি পরিবহনের একটি বাস দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরাগামী আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রায়পুরাগামী বাসটি ছিটকে গিয়ে বারৈচার একটি সেতুর রেলিংয়ে আটকে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই বাসের পাঁচজন যাত্রীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন—নরসিংদীর ইউএনসি জুট মিলের শ্রমিক আনোয়ার হোসেন (২৬), রায়পুরার বাহারচর এলাকার আবদুল হাই (৭৫) এবং শিবপুরের বন্নাই গ্রামের আছিবা বেগম (৪০)।