নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর সদর উপজেলায় আজ সোমবার সকালে মালবাহী ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছে। উপজেলার মাধবদী পৌর এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা থেকে ভৈরবমুখী মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১১ জন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। তবে তাঁর নাম জানা যায়নি। আহতদের স্থানীয় বেসরকারি প্রাইম হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।