নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২০ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুন্দেরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত একজনের নাম শাহালম মিয়া (২৬)। তিনি কিশোগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে। অপর অজ্ঞাত পুরুষের (৩৫) পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে উপজেলার কুন্দেরপাড় এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে বাসটি পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে বাসের দুজন যাত্রী নিহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মজুমদার বলেন, অসচেতনভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।