নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার সকালে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে চালাকচর এলাকা থেকে মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল নয়টার দিকে বাসটি উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল এলাকায় পৌঁছার পর এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আহত হন আরও তিনজন। তাঁদের মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধবদী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।