নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে নরসিংদীর মাধবদী থেকে রংধনু পরিবহনের একটি বাস নরসিংদী সদরের দিকে যাচ্ছিল। অন্যদিকে ঢাকায় যাচ্ছিল কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশা খাঁ পরিবহনের একটি বাস। সকাল আটটার দিকে শেখেরচর এলাকায় ওই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রংধনু পরিবহনের পাঁচ যাত্রী মারা যায়। তবে এখন পর্যন্ত নিহত যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম প্রথম আলোকে বলেন, নিহত পাঁচজনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।