নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ চার জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর সদর উপজেলায় আজ শনিবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। উপজেলার শিলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়।নিহতেরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম, । তাঁর বাড়ি পাবনায়। তিনি বন্ধুর বাড়িতে বেড়িয়ে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন।এ ছাড়া দুর্ঘটনায় স্থানীয় বাগহাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মুন্না (১২), ছাত্তার (৪০) ও অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের বাগহাটা এলাকায় সকাল নয়টার দিকে ঢাকা থেকে ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে সাহেপ্রতাব থেকে নরসিংদীর মাধবদীগামী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটাস্থলেই মুন্নার মৃত্যু হয়। আহত অবস্থায় এলাকাবাসী ২০ জনকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুল মারা যান। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।