নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর মনোহরদী উপজেলার হেকেমদী এলাকায় আজ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন একটি শিশুসহ আরও চারজন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুতুবুর রহমান চৌধুরী জানান, আজ দুপুর ১২টার দিকে হেকেমদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী শামসুন্নাহার (৬০) ও তাঁর ছেলে মিজানের (৩০) মৃত্যু হয়। তাঁদের বাড়ি উপজেলার মির্জানগর গ্রামে। আহত চারজনকে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি জানান, মেঘালয় পরিবহনের বাসটি ঢাকা থেকে মনোহরদী যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি মির্জানগর থেকে সদরের দিকে যাচ্ছিল। নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।